ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৩৪৪৫৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা আজ বলেছেন, বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যভিত্তিক সংবাদ গুজব ও মিথ্যা সংবাদ প্রতিরোধ করতে পারে।

তথ্য ও সম্প্রচার সচিব আজ রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) ‘বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম: মিথ্যা তথ্য,গুজব ও সত্যতা যাচাই’ বিষয়ক এক কর্মশালায় দেওয়া বক্তৃতায় একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবা ফারজানা সাংবাদিকদের গণমাধ্যমে সংবাদ প্রকাশের সময় সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন নিমকো মহাপরিচালক সুফি জাকির হোসেন, পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, দৈনিক মানবজমিনের প্রধান বার্তা সম্পাদক সাজেদুল হক, ডিআরইউ তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক রশিম মোল্লা প্রমুখ।

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পোস্ট করা হচ্ছে।

বক্তৃতার শুরুতে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের শহিদদের স্মরণ করে জনগণের কল্যাণে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

পরে মাহবুবা ফারজানা দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। নিমকো আয়োজিত এই কর্মশালায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat