ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ২৩৪৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওমানের বিপক্ষে ৩৪ রানের জয় দিয়ে আজ হংকং সিক্সেস টুর্নামেন্টে যাত্রা করেছিলো বাংলাদেশ। কিন্তু ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ১৮ রানে হেরে যায় মোহাম্মদ সাইফুদ্দিন-ইয়াসির আলী রাব্বিরা। তারপরও দুই ম্যাচে ১টি করে জয়-হারে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে নামবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের বিপক্ষে জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করে পাকিস্তান।

আজ নিজেদের প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ৬ ওভারে বিনা উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। ওপেনার জিশান আলম ১টি চার ও ৮টি ছক্কায় ১২ বলে ৫৫ রান করে টুর্নামেন্টের নিয়মনুযায়ী ক্রিজ ছাড়েন।

এছাড়া সাইফুদ্দিন ৩টি চার ও ৭টি ছক্কায় ১২ বলে ৫৫ রান করেন। ইয়াসির আলির ব্যাট থেকে ৯ বলে ২৬ রান আসে।

১৪৮ রানের টার্গেটে ৬ ওভারে ১১৩ রানে অলআউট হয় ওমান। বল হাতে বাংলাদেশের জিশান ২ উইকেট নেন। এ ম্যাচের সেরা হন বাংলাদেশের সাইফুদ্দিন।

দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। ৬ ওভারে ৩ উইকেটে ১০৭ রান করে লংকানরা।  ম্যাচে ২ উইকেট নেন জিশান।

জবাবে ৬ ওভারে ৩ উইকেটে ৮৯ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। ১টি চার ও ৫টি ছক্কায় ১৭ বলে সর্বোচ্চ ৪২ রান করেন সাইফুদ্দিন। জিশান ১৩ বলে ২৭ রান করেন।

সাত বছর পর আজ থেকে হংকংয়ে শুরু হয়েছে ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্ট। চারটি গ্রুপে এবার মোট ১২টি দল অংশ নিচ্ছে। ৬ ওভারের এই টুর্নামেন্টে আছে ছয়জনের বাংলাদেশ দলও।

আগামী ৩ নভেম্বর সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat