ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১১-০২
  • ২৩৪৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের নারী ফুটবলারদের বেতন কাঠামো, আবাসন ও অনুশীলন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ।
 তিনি ফুটবলারদের কাছে এসব সমস্যা লিখিত আকারে চেয়েছেন বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।শনিবার সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করেন প্রধান উপদেষ্টা।
 গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে শিরোপ জিতে নেয় বাংলাদেশ দল।
সংবর্ধনা অনুষ্ঠানশেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘নারী ফুটবল দলের আবাসন সংকট, অনুশীলন সুবিধার অভাব এবং বেতন কাঠামোর মতো সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা  হয়েছে এবং প্রধান উপদেষ্টা এগুলো সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ধৈর্য সহকারে সাফ বিজয়ী ফুটবলারদের দাবিগুলো শোনেন এবং এসব সমস্যা লিখিত আকারে তাঁর কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলেন। এছাড়া মুহাম্মদ ইউনূস সাফজয়ীদের সঙ্গে প্রাতঃরাশেও অংশ নেন।
আসিফ মাহমুদ জানান,  প্রধান উপদেষ্টা এ সময় নারী ফুটবল দলের সকল সদস্যকে ফুটবল ও  সই করা জার্সি উপহার দেন।
এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ফুটবলারদের ২ থেকে ৩ দিনের মধ্যে লিখিত আকারে তাঁদের সমস্যা জমা দিতে বলা হয়েছে এবং আমি নিজে সেগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেব।
 
তিনি বলেন, অধ্যাপক ইউনুস নারী ফুটবলারদের উৎসাহিত করেছেন, যাতে করে আমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকে।
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সমস্যার বিষয়ে আসিফ জানান, বাফুফের নতুন কমিটির সাথে পরামর্শ করে নারী ফুটবল দল ও  ফুটবলের অন্যান্য সমস্যার সমাধান করা হবে।
 
খেলোয়াড়রা খেলার মূল স্টেকহোল্ডার উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘তারাই এখন অগ্রাধিকারে থাকবে। এতদিন পর্যন্ত অগ্রাধিকারে থাকত কমিটির সদস্যরা। সেটা আর হবে না। এটা আমার সময়, এটা আমি নিশ্চিত করব।’
 
বাফুফের বিরাট অঙ্কের ঋণের তথ্য এসেছে উল্লেখ  করে উপদেষ্টা আরো বলেন, 'আর্থিক অনিয়মের বিষয়ে নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat