ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ৬৫৪৫৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে লোকজনের ভীড়ের ওপর গাড়ি উঠে গেলে ঘটনাস্থলেই ৩৫ জনের প্রাণহানি হয়েছে।
আহত হয়েছে আরো ৪৫ জন। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তাৎক্ষণিক ভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
‘হিন্দুস্তান টাইমস ’জানিয়েছে, স্থনীয় সময় সোমবার গভীররাতে একটি ব্যায়ামাগারে শারিরীক কসরত রত লোকদের ওপর ৬২ বছর বয়সী এক চালক গাড়ি উঠিয়ে দিলে এসব হতাহতের ঘটনা ঘটে। তবে গাড়িচালক মদ্যপ বা তন্দ্রাচ্ছন্ন ছিল কি-না তা ও তাৎক্ষণিক ভাবে জানা সম্ভব হয়নি।
হিন্দুস্তান টাইমস-এর উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে সিনহুয়া এ খবর জানিয়েছে।পরদিন মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য নিশ্চিত করে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িচালককে আটক করা হয়েছে। তবে এটি হামলা নাকি দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে মঙ্গলবার চীনের পিপলস লিবারেশন আর্মি আয়োজিত‘ বুঝাই এয়ার শো’র আগে এ দুর্ঘটনা ঘটেছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গাড়িচালকের নাম ফ্যান বলে জানা গেছে। বুঝাইয়ের শ্যাং চং হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানিয়েছেন, আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার রাতেই চীনের গণমাধ্যম থেকে এ সংক্রান্ত সংবাদ বা ভিডিওচিত্র সরিয়ে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat