ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ২৩৪৫৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে দেশটির সরকার। আগামী ২৪ নভেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই আন্দোলনকে ‘চূড়ান্ত ডাক’ হিসেবে অভিহিত করেছেন।
সোমবার (১৮ নভেম্বর) পাকিস্তান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২৪ নভেম্বর দেশেব্যাপী আন্দোলনের ‘চূড়ান্ত ডাক’ দিয়ে বলেন, চুরি হওয়া ম্যান্ডেট, অন্যায় গ্রেপ্তার এবং ২৬তম সংশোধনী (তার ভাষায় ‘একটি স্বৈরাচারী শাসনকে শক্তিশালী করেছে), এসবের বিরুদ্ধে এই প্রতিবাদ আয়োজন করা হচ্ছে।
ইমরান খান তার দল ও সমর্থকদের জন্য এই প্রতিবাদকে একটি ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দেশের আইনজীবী সম্প্রদায়, সিভিল সোসাইটি এবং প্রবাসী সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
এদিকে ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেট উসমান আশরাফের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী বেআইনি সমাবেশের পরিকল্পনা করছে, যা ‘শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে’।  এ নির্দেশনার অধীনে রাজধানীতে পাঁচ বা তার বেশি মানুষের জনসমাগম নিষিদ্ধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat