ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ৪৩৪৫৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করতে পারল না ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (২০ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। এর আগের ম্যাচেও ভেনেজুয়েলার বিপক্ষে একই ব্যবধানে ড্র করেছিলো দরিভালের দল। টানা দুই ম্যাচে ড্র করে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সালভাদরের এরিনা ফন্টে নোভা স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ব্রাজিল প্রথমার্ধে সাতটি শট নিলেও মাত্র একটি ছিল লক্ষ্যে। অপরদিকে পুরো ম্যাচেই নিজেদের রক্ষণভাগে মনোযোগ দিয়েছে বিয়েলসার উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে উরুগুয়ে এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে ভালভার্দের বাঁকান শট নাগালে পাননি ব্রাজিলের গোলরক্ষক এডারসন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উরুগুয়ে। ম্যাচের ৬২তম মিনিটে সমতায় ফেরে ব্রাজিল।
উরুগুয়ের ডি-বক্সে জটলা লাগলে বল ভালোভাবে ক্লিয়ার করতে পারে না ডিফেন্ডাররা। ডি-বক্সের বাইরে থেকে নেয়া গারসনের শট জাল খুঁজে নেয়। দারুণ এই গোলে সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ব্রাজিল। তবে উরুগুয়ের ডিফেন্স ভাঙতে পারছিল না ভিনিসিউস-ইঘোররা।
শেষ দিকে দারুণ জমে ওঠা লড়াইয়ে গোল করার চেষ্টা করেছে দুই দলই। তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ব্রাজিল ও উরুগুয়েকে।
১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat