ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ৩২৪৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যালিফোর্নিয়ার ৮৭টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ শতাংশ মুসলিম শিক্ষার্থী হয়রানি ও বৈষম্যের শিকার। ক্যালিফোর্নিয়ার কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) 'দ্য স্টেট অব ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিজ ইন ২০২৪' শীর্ষক এক প্রতিবেদনে এমনটাই বলছে।
শাবেস্তান নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, প্রতিবেদনে রাজ্যের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামফোবিক ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, ৩৭ শতাংশ মুসলিম শিক্ষার্থী ধর্মীয় পরিচয়ের কারণে শিক্ষাকর্মীদের দ্বারা বৈষম্যের শিকার হওয়ার কথা জানিয়েছেন।
বৈষম্যের শিকার হওয়া ৪৭ শতাংশ শিক্ষার্থী বলেছে, তারা বিশ্ববিদ্যালয় পরিচালনা কর্তৃপক্ষের কাছে তাদের উদ্বেগ প্রকাশ করতে অনিচ্ছুক।
৩৬ শতাংশ বলেছে, তারা ক্যাম্পাসে স্বাধীনভাবে তাদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারে না।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্যাপক বিক্ষোভের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি শুরু হয় এবং বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে।
মার্কিন পুলিশ এই সময়ের মধ্যে অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। তাদের দমন করতে বল প্রয়োগ করে। তারা কিছু মুসলিম শিক্ষার্থীকে তাদের হিজাব খুলতেও বাধ্য করে।
গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিবাদ করায় হার্ভার্ড, পেনসিলভানিয়া ও এমআইটি নামের তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টকে নিয়েও প্রশ্ন করেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা।
গাজার প্রতি সমর্থন প্রদর্শনের জন্য আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কর্মকাণ্ডেরও নিন্দা জানিয়ে কংগ্রেসে একটি প্রস্তাব পাস হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat