ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ২৩৩৪৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষা হবে সময়োপযোগী ও আধুনিক। শিক্ষার এই মান তৈরিতে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, মূল শিক্ষাক্রমের পাশাপাশি কারিগরি বা অন্য কোন বিকল্প শিক্ষা বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীরা অধ্যয়ন করবে। এতে করে শিক্ষা লাভের পর দেশে-বিদেশে সে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে।

উপাচার্য আজ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের নবীনবরণ ২০২৪-২৫ এর অনুষ্ঠানে এসব কথা বলেন। 

তিনি বলেন, শহিদের রক্ত বৃথা যাবে না। তাদের রক্তের উপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের।

ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন কারিকুলাম তৈরি করেছে। আর সেই কারিকুলামের আলোকে পরিবর্তন আসবে শিক্ষাক্রমে। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব তৈরি করে, যে শিক্ষা গ্রহণের পর দেশের সন্তানেরা বাইরে গিয়ে ন্যূনতম আয় করে, সে শিক্ষার প্রয়োজন নেই। শিক্ষা হবে সময়োপযোগী ও আধুনিক।

জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার ও কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: নিজামুল করিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের গভর্নিং বডির সভাপতি ড. খন্দকার মারুফ হোসেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat