ব্রেকিং নিউজ :
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৪৩৩৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশ বিরোধী ষড়যন্ত্রকারী উগ্রবাদী ইসকনের চট্টগ্রাম আদালতে হামলা, মসজিদ ভাংচুর ও আইনজীবী হত্যার প্রতিবাদ এবং সংগঠনটি নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।  

আজ শুক্রবার বাদ জুমা লক্ষ্মীপুর জেলা হেফাজতের ব্যনারে লক্ষ্মীপুর মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উত্তর স্টেশনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা হিন্দু- মুসলিম ঐক্যবদ্ধ ভাবে এদেশে বসবাস করতে চাই। ইসকন আমাদের মসজিদে হামলা করেছে। হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্যই পরিকল্পিত ভাবে এক আইনজীবিকে হত্যা করেছে।  ইসকন একটি জঙ্গি সংগঠন এবং তারা এদেশকে অস্থিতিশীল করতে চায়। এসময় এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবী জানান তারা।

হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা কলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিরাজী ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জহির উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat