ব্রেকিং নিউজ :
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৩৪৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর চাটখিল উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
আজ শুক্রবার বিকেলে উপজেলার রামনারায়নপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

জামায়াতে ইসলামীর রামনারায়ণপুর ইউনিয়ন সভাপতি হুমায়ূন কবির সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর শিক্ষাবিদ ইসহাক খন্দকার। 

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসেন রিয়াজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইসহাক খন্দকার বলেন, গত ১৬ বছরে আমাদের প্রতিটি অফিসে তালা লাগানো হয়েছে। আমরা ঘরে থাকতে পারিনি।আমাদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। তাই আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। 

অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে ইউনিয়ন জামায়াতের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat