ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২৩৪৩৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে এস আলম গ্রুপের বিরুদ্ধে ১ হাজার ৯৬৩ কোটি টাকা ঋণখেলাপির মামলা  করেছে জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা। এস আলম গ্রুপের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা দেশে এবারই প্রথম।

আজ রোববার সকালে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের জজ মুজাহিদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

তিনি বলেন, আদালত মামলা গ্রহণ করে গ্রুপটির মালিকানায় থাকা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রায় ৭ কোটি ৪৩ লাখ শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে। 

মামলায় এস আলম গ্রুপের গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ১ হাজার ৯৬৩ কোটি টাকার ঋণ খেলাপির দায়ে সাইফুল আলম (এস আলম), আবদুল্লাহ হাছান, ওসমান গণি, আবদুস সামাদ (লাবু), ওসমান গণি, মিসেস শাহানা ফেরদাউস, মিশকাত আহমদ, মিসেস ফারজানা পারভিন, মো. শহীদুল আলমসহ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।  

জনতা ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাইফুল আলম মাসুদ ও তার ভাই আবদুস সামাদ লাবুর মালিকানায় থাকা দুটি ব্যাংকের শেয়ার হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। একইসঙ্গে ঋণের বিষয়টি যথাযথভাবে পরিপালন করা হয়েছিল কি না তা খতিয়ে দেখতে দুদককে নির্দেশনাও দিয়েছে আদালাত।

মামলার এজাহারে বলা হয়, ২০০৯ সালে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা না মেনে সাধারণ বীমা ভবনে অবস্থিত জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে প্রাথমিকভাবে ৬৫০ কোটি টাকা ঋণ নেয়। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কোনো ঋণ পরিশোধ না করায় তা সুদে-আসলে ১ হাজার ৯৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। এছাড়া এ শাখা থেকে এস আলম গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের নামেও অন্তত ৬ হাজার ৫০০ কোটি টাকার ঋণ আছে।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, গত ২০ নভেম্বর জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের ১ হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে তোলে। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেওয়ার ফলে শাখাটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিলাম ডাকে। আপাতত গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ঋণ আদায়ে নিলাম ডাকা হলেও ধীরে ধীরে বাকি ঋণের জন্য অন্য বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হবে বলে জানা গেছে। নিলামে তোলা সম্পদগুলো চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, কোতোয়ালি, চান্দগাঁও ও বাকলিয়া উপজেলায় এবং গাজীপুরে। এসব জমির বাজারমূল্য সাড়ে ৩০০ কোটি টাকার মতো। বাকি অর্থ আদায়ে গ্লোবাল ট্রেডিং করপোরেশনের নামে থাকা অন্যান্য সম্পত্তিও পর্যায়ক্রমে নিলামে তোলা হবে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat