ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২৩৪৩৪৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রকে টেকসই করতে প্রতিনিয়ত জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নাগরিক সমাজ, সব ধরনের পেশাজীবী এবং সর্বস্তরের জনগণসহ এদেশে বসবাসকারি বিভিন্ন শ্রেনী-পেশার নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 

সংস্কার অবশ্যই প্রয়োজন এবং এ বিষয়ে দ্বিমত পোষণেরও কোনো অবকাশ নেই - উল্লেখ করে তিনি বলেন, তবে তা হতে হবে গণতান্ত্রিক উপায়ে। চলমান সংস্কার  প্রক্রিয়ায় কেবল ভোট দিয়ে গণতন্ত্র নিশ্চিত করা যাবে না বলেও বিএনপি’র এই নেতা মন্তব্য করেন। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ রোববার  রাজধানীর মহাখালীস্থ ‘ব্র্যাক সেন্টারে’ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ’র (সিপিডি) তিন দশক (৩০ বছর) পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি প্রায় ৭ টি সংস্কার কমিটি গঠন করেছে। তবে হঠাৎ করে সংস্কারগুলো দেশের জন্য দরকার মনে করলেই ভালো কাজ হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। সংস্কারগুলো অবশ্যই টেকসই হতে হবে।

অন্যান্যের মধ্যে সিপিডি’র ফেলো ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান এবং ‘ডেইলি স্টার’র সম্পাদক মাহ্ফুজ আনাম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

রওনক জাহান বলেন, ‘ভবিষ্যতে আমাদের দেশে এমন একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে বলে আশা করি, যাতে সিপিডি নির্ভয়ে সব কাজের আলোচনা-সমালোচনা করতে পারে। আমাদের দেশে গণতান্ত্রিক আবহের সাথে বহুমতের প্রতি শ্রদ্ধাশীলতাও থাকতে হবে।’ 

মাহ্ফুজ আনাম বলেন, গত ১৫ বছরে মুক্তচিন্তাকে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে এবং গণমাধ্যমের গলা চেপে ধরা হয়েছে, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণ।

এই অনুষ্ঠানে পূর্বে ধারণ করা একটি ভিডিও প্রদর্শন করা হয়। যাতে তুলে ধরা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য।

সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। 

এছাড়াও, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এমসিসিআই) পরিচালক নিহাদ কবির এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার অনুষ্ঠানে বক্তৃতা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat