ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ২৪৩৪৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি রাজা দ্বিতীয় চার্লসের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ব্রিটেন যাচ্ছেন।
আমির (৪৪) ও তার পত্নী শেখ জাওয়াহের বিনতে হামাদ আল থানি সোমবার লন্ডনের পূর্ব স্টানস্টেড বিমানবন্দরে পৌঁছেবেন। 

এএফপি আজ এই খবর জানিয়েছে।

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিযাম ও তার পতীœ প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন পশ্চিম লন্ডনের কেনসিংটনের প্রাসাদে কাতারী দম্পত্তিকে অভিনন্দন জানানোর মাধ্যমে মঙ্গলবার রাষ্ট্রীয় সফর শুরু হবে।

লন্ডনের মধ্যাঞ্চলে সুসজ্জিত অশ্বারোহী গার্ডের কুচকাওয়াজের মাধ্যমে রাজকীয় দম্পত্তিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর পর তারা রাজা দ্বিতীয় চার্লস (৭৬) ও রানী ক্যামেলিয়ার (৭৭) সঙ্গে সাক্ষাত করবেন। 

উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি)-এর সদস্য রাষ্ট্র কাতারের সঙ্গে যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির আগ্রহ প্রকাশ করায় কাতারের আমিরের এই সফরের লক্ষ্য। 

গত জুলাইতে নির্বাচিত ব্রিটেনের লেবার পার্টির সরকার উপসাগরীয় ৬টি দেশ বাহ্রাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চায়। 

মঙ্গলবার সন্ধায় বার্মিংহাম প্রসাদে কাতারের আমিরের সম্মানে রাষ্ট্রীয় ভোজ সভার আয়োজন করা হবে এবং বুধবার ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের মাধ্যমে কাতারের আমিরের সফর শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat