ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২৩৪৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৩৪টি হুইল চেয়ার, চারটি ট্রাই সাইকেল এবং দুইটি করে কর্ণার চেয়ার ও ওয়াকার বিতরণ করা হয়েছে। 
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল দশটায় রাণী ভবানী রাজবাড়ি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল প্রতিবন্ধকতা দূর করে অন্তর্ভূক্তিমূলক টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনের পথে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই কাংখিত উন্নয়ন নিশ্চিত হবে তখনই, যখন উন্নয়নের এই স্রোতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহন এবং তাদের উদ্ভাবনকে সম্পৃক্ত করা যাবে। এই লক্ষ্যে সরকার কাজ করছে। তাদের জন্যে শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, জেলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা।  

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস স্বাগত বক্তব্য রাখেন। 

‘অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’-এই প্রতিপাদ্য বিষয়ে দিবসটি উদযাপন উপলক্ষ্যে বের হওয়া শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে মিলিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat