ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ৪৩৪৫৪৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় আজ আর্šত্মজাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ২৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল প্রদান করা হয়েছে।

এছাড়াও শোভাযাত্রা, আলোচনাসভা প্রভৃতি কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। নীলফামারী জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয় এসব কর্মসূচীর আয়োজন করে।
 
আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে সেখানে ফিরে ২৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন মো. হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক আল মাসুদ, জেলায় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, প্রবেশন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ।

জেলা প্রশাসন, সমাজসেবা দপ্তর, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুরা এসব কর্মসূচিতে অংশগ্রহন করেন।

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাজান আলী জানান, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দিবসটি উপলক্ষে ২৩ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। এরমধ্যে ১৯টি হুইল চেয়ার ও চারটি ট্রাইসাইকেল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat