ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ৪৩৪৫৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক চার দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার তথ্য অধিদফতরের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, উচ্চ আদালতে সরকারি স্বার্থ-সংশ্লিষ্ট মামলা পরিচালনার ক্ষেত্রে ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এই সফটওয়্যারে মামলা-সংক্রান্ত তথ্য ইনপুট দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে।

তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাসমূহের বিচারাধীন সকল মামলার তথ্য স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমে দ্রুত ইনপুট প্রদানের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

সচিব মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার বিচারাধীন মামলা পরিচালনার ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমে মামলা-সংক্রান্ত তথ্য ইনপুট করার প্রক্রিয়াসহ সফটওয়্যারের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, ফারাহ শাম্মীসহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ৩৪ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মশালার উদ্বোধন শেষে তথ্য ও সম্প্রচার সচিব তথ্য অধিদফতরের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat