ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২৫-০৪-০৯
  • ৩৪৫৪৫৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অপ্রিয় সত্য মুখের ওপর বলতে ভালোবাসেন। ইন্ডাস্ট্রিতে ঠোঁট কাটা অভিনেত্রী হিসেবে পরিচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার মন্তব্যের জেরে অস্বস্তিতে ভোগেন বলিউডের জাঁদরেল অভিনয় শিল্পীরা। সেসব নিয়ে মোটেই ভাবেন না এ তারকা।
স্বঘোষিত এই বলিউড ‘ক্যুইন’ এখন অভিনয়ের পাশাপাশি পুরোদমে রাজনীতিবিদ। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য তিনি। কর্মসূত্রে থাকেন দিল্লিতে, নয়তো মুম্বাইয়ে থাকেন তিনি।
মানালিতে পাহাড়ের কোলেও রাজকীয় এক বাড়ি রয়েছে অভিনেত্রীর। সেই বাড়িতে অবশ্য খুব বেশি থাকা হয় না, এমনটাই দাবি কঙ্গনার। তার পরও পাহাড়ি বাড়ির বিদ্যুতের বিল দেখে রীতিমতো বিস্মিত অভিনেত্রী! এ নিয়ে তিনি খেপেছেন হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনা রানাওয়াত বাড়িতে না থাকার পরও এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে তার। এতেই চটে গেছেন অভিনেত্রী। এ কারণে সম্প্রতি মান্ডির এক রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যের কংগ্রেস সরকারকে কটাক্ষ করতে ছাড় দেননি তিনি। এমনকি ‘নেকড়ে’ বলেও মন্তব্য করেছেন বলি তারকা।
কঙ্গনা রানাওয়াত বলেন, ‘এ মাসে আমার মানালির বাড়িতে এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে। যেখানে আমি থাকিই না। কতটা নাজুক অবস্থা, দেখুন। আমি এসব পড়ি আর এটা ভেবে লজ্জা পাই যে, হিমাচলে কী চলছে।’
তিনি আরও বলেন, ‘তবে আমাদের কাছে তো একটা উপায় রয়েছে। আমার যেসব ভাই-বোনেরা মাঠে কাজ করেন, এই দেশ, এই রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। আমি তো বলব, এরা নেকড়ে। আর আমাদের রাজ্যকে ওদের হাত থেকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই।’
এদিকে, চলতি বছর রেস্তোরাঁ ব্যবসায় নাম লিখিয়েছেন কঙ্গনা। হিমাচলের পাহারের কোলঘেঁষে ‘দ্য মাউন্টেন স্টোরি’ নামের রেস্তোরাঁটি চালু হয়েছে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি। শুধু কঙ্গনাই নয়, বলিউড তারকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, গৌরী খান, মৌনি রায়, রাকুল প্রীত সিং, সানি লিওনদেরও নিজস্ব রেস্তোরাঁ ব্যবসা রয়েছে।
প্রসঙ্গত, অভিনেত্রীর সর্বশেষ রিলিজ ছিল ‘ইমার্জেন্সী’, যেখানে তিনি অভিনয় করেছিলেন প্রধানমন্ত্রীর চরিত্রে। তারপর নতুন ছবির কথা তিনি আর কিছুই বলেননি। তবে,  ছবির জন্যও যে তিনি নিজের বাড়ি ঘর এবং তার ভেতরে থাকা সবকিছুই বন্ধক রেখেছিলেন সেকথা জানিয়েছিলেন নিজেই। এমনকি, এও বলেছিলেন যে ইমার্জেন্সী ভাল ব্যবসা না করলে তার জীবনে বড় লস হতে পারে।
যদিও, কঙ্গনার শেষ কিছু ছবি একেবারেই বক্স অফিসে লাভ করতে পারেনি। বরং, ‘মনিকর্নিকা’ এবং ‘কুইন’ এর পর তাকে সেভাবে কোনও ছবিতেই দারুণ পারফর্ম করতে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat