ব্রেকিং নিউজ :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৩৪৪৫৪৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের উপর ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বৃহস্পতিবার সিলেটে বিএনপির র‍্যালি অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ ও সংহতি র‌্যালি ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। 

আজ বৃহস্পতিবার নগরীর কোট পয়েন্ট থেকে এই র‌্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অর্ন্তবর্তীকালীন সকারের প্রতি, ফিলিস্তিনে বর্বরোচিত নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে জনমত গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দীর্ঘদিন যাবত দেখছি ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত নৃশংসতা চলছে। সময় এসেছে বিশ্বের সব শান্তিকামী মানুষের একত্রিত হয়ে আওয়াজ তোলার, যেন এই নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ হয়। 

বিএনপি জন্মলগ্ন থেকে ফিলিস্তিনি জনগণের পাশে ছিল দাবি করে তিনি বলেন, ইয়াসির আরাফাত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে এই বিষয়ে আমরা অঙ্গিকারবদ্ধ। এই বিষয়ে জেরুজালেম মুক্ত করার জন্য ইসলামি সংস্থার তিন সদস্যের যে কমিটি হয়েছিলো সেই কমিটিতে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat