ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৪-২০
  • ৪৩৪৫৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি : সংগৃহীত
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নেট রান রেটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন  করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দলের এমন অর্জনে নারী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিজয় শুধু একটি দলের নয়। এ দেশের, সমাজের, স্বপ্ন দেখা প্রতিটি মেয়ের খেলাধুলার সীমারেখা পেরিয়ে তা হয়ে উঠেছে জাতীয় গর্বের মুহূর্ত উল্লেখ করে আজ শনিবার রাতে এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই জয় দীর্ঘদিনের সংগ্রামের ফসল।  নেট রান রেটের কঠিন লড়াইয়ে টিকে থেকে তারা দেখিয়েছে, সীমিত সুযোগেও সম্ভব আন্তর্জাতিক সাফল্য। আমরা গর্বিত।’
 
বিএনপি নেতৃবৃন্দ বলেন নিগার সুলতানাদের এই পারফরম্যান্স দেশের ক্রীড়া ও নারীর ক্ষমতায়নের চলমান পথচলায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।

বিবৃতিতে বিএনপির এই দুই শীর্ষ নেতা আরও  বলেন, সাধারণ মানুষের চোখে নিগারদের ব্যাটে ছিল সাহস, বোলিংয়ে ছিল সংগ্রামের ধার, আর জয়টা ছিল এক নিখাদ আনন্দের বিস্ফোরণ। এমন জয় শুধু মাঠেই নয়, সমাজেও মানসিকতা পরিবর্তনের বার্তা দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat