ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ২৩৪৪৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন নিয়ন্ত্রকরা সোমবার উবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। উবার ‘ওয়ান’ সাবস্ক্রিপশন পরিষেবায় প্রচারমূলক সঞ্চয় সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে। এমনকি তাদের সম্মতি ছাড়াই সাইন আপ করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এক আইনি অভিযোগে যুক্তি দিয়ে বলেছে, ‘সান ফ্রান্সিসকো-ভিত্তিক কোম্পানিটি উবার ‘ওয়ানে’ কৌশল ব্যবহার করে অনলাইন ক্রেতাদের আত্মবিশ্বাস পুনরুদ্ধার আইন লঙ্ঘন করেছে।’

এফটিসির চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন মামলাটি দায়ের করার ঘোষণা দিয়ে এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমেরিকানরা অবাঞ্ছিত সাবস্ক্রিপশনের জন্য সাইন আপ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। যা বাতিল করা অসম্ভব বলে মনে হচ্ছে। 

তিনি বলেন, ‘আমরা অভিযোগ করছি, ‘উবার কেবল গ্রাহকদের তাদের সাবস্ক্রিপশন সম্পর্কে প্রতারণা করেনি, বরং গ্রাহকদের জন্য বাতিল করাও অযৌক্তিকভাবে কঠিন করে তুলেছে।’

উবার ওয়ান গ্রাহকরা উবার ‘ইটস পরিষেবা’ ব্যবহার করে রাইড বা খাবার ডেলিভারিতে ছাড় পেয়ে থাকেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবস্ক্রিপশনের জন্য সাধারণত প্রতি মাসে প্রায় ১০ ডলার খরচ হয়। উবার মানুষকে মাসিক ২৫ ডলার সঞ্চয়ের প্রতিশ্রুতি দিয়ে সাইন আপ করতে প্রলুব্ধ করেছিল। কিন্তু সাবস্ক্রিপশন ফি-তে তা প্রযোজ্য ছিল না।

এফটিসির আইনজীবীরা যুক্তি দিয়েছেন বলেছেন, উবারের মাসিক সঞ্চয়ের প্রতিশ্রুতি বিভ্রান্তিকর এবং কোম্পানি ব্যবহারকারীদের জন্য উবার ‘ওয়ান’ সাবস্ক্রিপশন বন্ধ করা কঠিন করে তুলেছে। যদিও তারা বলেছে যে তারা সহজেই ‘যেকোনো সময় বাতিল’ করতে পারে।

উবার সম্মতি ছাড়াই কাউকে সাইন আপ করার বিষয়টি অস্বীকার করেছে এবং বলেছে বেশির ভাগ সাবস্ক্রিপশন বাতিল করতে অ্যাপটিতে ২০ সেকেন্ডেরও কম সময় লাগে।

উবারের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আমরা হতাশ যে এফটিসি এই পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

ওই মুখপাত্র আরো বলেন, উবার ‘আস্থাশীল যে আদালত আমরা ইতোমধ্যে যা জানি তার সাথে একমত হবে। উবার ওয়ানের সাইন-আপ এবং বাতিলকরণ প্রক্রিয়াগুলো স্পষ্ট, সহজ এবং আইন মেনে করে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat