ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ২৩৪৩৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ যশোরে সাংবাদিকদের ব্রিফ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- পিআইডি
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে  সচেতনতামূলক ভ্যানের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মেছো বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়াতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালু হয়েছে বিশেষ ভ্যান। এই ভ্যান ঘুরবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা, বন্যপ্রাণী রক্ষার কথা জানিয়ে সচেতন করবে সব শ্রেণি-পেশার মানুষকে।

আজ যশোরে সচেতনতামূলক ভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার, যশোর সামাজিক বন বিভাগের সংরক্ষক, বন বিভাগের কর্মকর্তা, পরিবেশ সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উপদেষ্টা বলেন, প্রাণীর প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। মেছো বিড়ালসহ সব বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা জরুরি। প্রাণীদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের বাঁচাতে হবে। 

তিনি বলেন, অনেকে ভ্রান্ত ধারণা থেকে মেছো বিড়ালকে মেরে ফেলেন। এসব প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে গঙ্গা-প্লাবিত এলাকা জীববৈচিত্র্যে ভরপুর। কিন্তু এই এলাকায় প্রাণী সংরক্ষণের উদ্যোগ কম। এখানে আছে মেছো বিড়াল, ধূসর হনুমান, খেকশিয়াল, মদনটাক, ঈগল, মানিকজোড়সহ নানা বিরল প্রাণী। পদ্মা ও তার শাখা নদীতে দেখা যায় বিপন্ন ঘড়িয়াল ও বিলুপ্তপ্রায় কুমিরও।

গবেষণায় দেখা গেছে, এই এলাকায় আছে ২৬০ প্রজাতির পাখি যা দেশের মোট পাখির ৪০ শতাংশের বেশি। কিন্তু যথাযথ সংরক্ষণ না থাকায় এবং বাসস্থান ধ্বংসের ফলে বন্যপ্রাণী আজ হুমকিতে। মানুষের বসতির কাছে চলে আসায় প্রাণীদের সঙ্গে দ্বন্দ্বও বাড়ছে। এতে প্রাণ হারাচ্ছে অনেক বন্যপ্রাণী। মেছো বিড়াল তার একটি দৃষ্টান্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat