ব্রেকিং নিউজ :
সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ৩৪২৫৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দোহায় কাতারের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আজ কাতারের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেছে।

আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে দোহায় কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল-থানির সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাক্ষাতের আগে কাতারের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে।

বৈঠককালে, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, দুটি দেশের সশস্ত্র বাহিনী এবং জাতির মধ্যে সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে উভয় দেশই পেশাদারভাবে উপকৃত হবে।

তিনি আশ্বাস দেন যে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী গত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম থেকে অর্জন করা তাদের বিশাল অভিজ্ঞতা কাতারের সশস্ত্র বাহিনীর কল্যাণে কাজে লাগাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat