ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ৪৩৫৪৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত অভিযানে পঁচা মরিচ, নকল শিশুখাদ্য ও কসমেটিকস জব্দ করা হয়েছে।
রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত অভিযানে  পঁচা মরিচ, নকল শিশুখাদ্য ও  কসমেটিকস জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। 

আজ বুধবার বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে জেলার মোহনপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় উপজেলার কেশরহাট বাজারের খাদিজা বেকারী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই এর অনুমোদবিহীন ও নকল শিশুখাদ্য (লজেন্স, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস, আইস ললি) ও আচার বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের লেবেলে অথবা মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় একই এলাকার কামাল স্টোর প্রতিষ্ঠানটিকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০ প্যাকেট অবৈধ পণ্য জব্দ করা হয়। 

অনুমোদনবিহীন ও নকল কসমেটিকস বিক্রি-বিতরণ করায় মিষ্টিপট্টি এলাকায় অবস্থিত শেফা স্টোর হতে ১৫ প্যাকেট অবৈধ পণ্য জব্দ করা হয়। 

এছাড়া, বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘মরিচের গুড়া ও হলুদের গুড়া’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় কেশরহাট বাজারে অবস্থিত ৬টি মসলার মিলকে সতর্ক করা হয় এবং লাইসেন্স গ্রহণের জন্য ১ সপ্তাহ সময় প্রদান করা হয়। একই সাথে সুমন স্টোর হতে প্রায় ১২ কেজি পঁচা মরিচ জব্দ ও ধ্বংস করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মোহনপুর, রাজশাহী জোবায়দা সুলতানা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।  

এ সময় বিএসটিআই কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat