ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ৪৩৫৪২৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা জেলার সদর উপজেলার আবদুস সোবহান (৫০) হত্যা মামলার রায়ে এমদাদ হোসেন নামের একব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং আবুল হাসেম ওরফে মো. আবুনি নামের আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালত।

আজ বুধবার দুপুরে এ রায় দেন মামলার বিচারক নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ  মো.  হাফিজুর রহমান।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আবুল হাসেম এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মজিবুর রহমান খান তালুকদার।

রায় প্রদানকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদ হোসেন জেল হাজতে এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি আবুল হাসেম ওরফে মো. আবুনি আদালতে উপস্থিত ছিলেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত  আসামি এমদাদ হোসেন জেলার সদর উপজেলার চন্দ্রপতিখিলার মৃত মোখশেদ আলীর ছেলে। 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা হারানোর ঘটনায় সদর উপজেলার চল্লিশা উত্তর বিলচুলঙ্গি (চন্দাপতিখিলা) এলাকার আবদুস সোবাহানকে পূর্ব পরিকল্পিতভাবে গত ২০১৯ সনের ৬ জুলাই মোবাইল ফোনে ডেকে নেয় তার চাচাতো ভাই রাসেল। এরপর তিনি বাড়ি না ফিরে না আসায় পরদিন খোঁজাখুঁজি করে একই এলাকার চাঁন মিয়ার পতিত জমির মাটি খুঁড়ে আবদুস সোবহানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোবহানের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে ওই দিনই নেত্রকোনা মডেল থানায় রাসেল সহ এমদাদ ও অটোরিকশার মালিক আবুল হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

এই মামলার অপর আসামি রাসেলের বয়স কম থাকায় তাকে শিশু-কিশোর দণ্ডবিধিতে নেয়া হয়। রাসেল মিয়া একই এলাকার মৃত আব্দুল হামিদের সন্তান।

এ মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ বুধবার রায় ঘোষনা করেন। নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান তাঁর রায়ে এমদাদ হোসেন নামের একব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং আবুল হাসেম ওরফে মো. আবুনি নামের আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat