ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৭
  • ৩৪৫৪৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরান-সমর্থিত হুথি শনিবার জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানাসহ তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে মার্কিন হামলায় কমপক্ষে আটজন আহত হয়েছেন।

সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হুথি-পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, ‘সানার আল-রাওদার পশ্চিমে একটি আবাসিক জেলাকে লক্ষ্য করে আমেরিকান শত্রুদের হামলায় দুই শিশুসহ মোট আটজন আহত হয়েছেন।’

শনিবারের শুরুতে সানায় একজন এএফপি সংবাদদাতা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত দেশের বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী হুথিরা দেশের অন্যান্য এলাকাতে মার্কিন হামলার কথা বলেছেন। যার মধ্যে উত্তরে তাদের শক্ত ঘাঁটি সাদাও রয়েছে বলে তারা জানায়।

তারা জানিয়েছে, পশ্চিম হোদেইদা অঞ্চলের রাস ইসার জ্বালানি বন্দর। যেখানে তারা বলেছে এক সপ্তাহেরও বেশি সময় আগে বিমান হামলায় ৮০ জন নিহত হয়েছিল। সেখানেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুথিরা নিজেদেরকে ইসরাইল-হামাস যুদ্ধের সময় গাজার রক্ষক হিসেবে উপস্থাপন করে। 

তারা নিয়মিতভাবে ইসরাইল এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী ২০২৪ সালের জানুয়ারী থেকে তাদের অবস্থানগুলোতে আক্রমণ চালিয়ে আসছে। তারা বলছে, তারা ‘ইরান-সমর্থিত হুথি সন্ত্রাসীদের’ আক্রমণ বন্ধ করার জন্য তাদের লক্ষ্যবস্তু করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে, এই আক্রমণগুলো তীব্রতর হয়েছে। গত মাস ধরে প্রায় প্রতিদিনই হামলা চলছে। 

শনিবার, হুথিরা জানিয়েছে, তারা ইসরাইলে একটি ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে,  তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র এবং পূর্ব থেকে আসা একটি ড্রোনকে প্রতিহত করেছে। 

শনিবার, এই অঞ্চলে মার্কিন সামরিক কমান্ড, সেন্টকম, মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস. ট্রুম্যান এবং কার্ল ভিনসনের হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর ফুটেজ পোস্ট করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat