ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৮
  • ২৩৪৪৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিম কার্দাশিয়ানকে ধরা হয় বোল্ড ফ্যাশন আইকন হিসেবে। স্টেট্মেন্ট ফ্যাশন, বিলাসবহুল জীবনের জন্য ফ্যাশনপ্রেমীদের কাছে অধিক জনপ্রিয় কার্দাশিয়ান পরিবারের এই সদস্য।
কীভাবে ট্রেন্ডি থাকতে হয় আর নেটদুনিয়াকে মাতিয়ে রাখতে হয় তা ভালোই জানেন কিম। সবসময়েই আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে থাকতে পছন্দ করেন এই ফ্যাশন আইকন।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পরিবারের সদস্যদের নিয়ে অবকাশযাপনের কিছু ছবি শেয়ার করেছেন কিম কার্দাশিয়ান। আর তাতেই রীতিমত হা হয়ে গেছে ফ্যাশন দুনিয়া। ঘুরতে গিয়ে পায়েল পরে বালিতে পা রেখে খুব সাধারণ এক ছবি পোস্ট করেছিলেন এই তারকা, আর তাতেই মাতোয়ারা ফ্যাশনপ্রেমীরা। কারণ ওই পায়েল যে সে পায়েল নয়, এর দাম কয়েক হাজার ডলার। তবে পায়েলের সঠিক দাম জানা না গেলেও গহনা বিশেষজ্ঞ জুলিয়া চাফে বলছেন, এই পায়েলের দাম তার বিলাসবহুল বাড়ির চেয়েও বেশি।
জুলিয়া ওই পায়েলের বর্ণনা দিতে গিয়ে বলেন, কিম কয়েক স্তরে পায়েলটি পরেছেন। সেখানে ছিল একটি টেনিস ব্রেসলেট, গোলাপি সাফায়ারের একটি ব্রেসলেট এবং একটি সাদা হীরের ব্রেসলেট যা অনেকটা প্রিন্সেস ডায়ানার ফ্যাশন অনুকরণ করে। এর মধ্যে প্রত্যেকটি সাফায়ার ছিল প্রায় ৩ ক্যারেটের যা অনেকের এনগেজমেন্ট রিং এর থেকেও বড়।

এই গহনা বিশেষজ্ঞ আরও বলেন, কিম যেভাবে এতো বহুমূল্য ব্রেসলেটগুলো পায়েল বানিয়ে পায়ে পরে ঘুরছেন, সেটা সম্ভব তিনি শুধুমাত্র কিম কার্দাশিয়ান বলে। জুলিয়া বলেন, এর একটা ব্রেসলেটও যদি তার থাকতো, তিনি এটা এভাবে পরে ঘুরে বেড়ানোর সাহস করতেন না।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat