ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৮
  • ২৩৩৪৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জোনাল অফিস (জোন-৮) নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
বাসযোগ্য নগরী গড়ে তুলতে সারা দেশে ঝুঁকিপূর্ণ ও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা ভবন নির্মাণ করেছেন সেসব ভবনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

সোমবার সকালে শহরের খানপুর এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নারায়ণগঞ্জ জোনাল অফিস (জোন-৮) নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, রাজউক বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়তে জনগণকে সেবা দিয়ে আসছে। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণসহ সকলকে নিয়মের মধ্যে থেকে কাজ করতে হবে। ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করার বিষয়ে রাজউকের অভিযান চলবে। নির্মাণাধীন ভবন মালিকরা অনিয়ম করলে ছাড় পাবে না । 

তিনি আরো বলেন, নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজউকের কোনো কর্মকর্তা অনিয়মে জড়ালে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিগত সময় ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও বাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না।  

এ সময় রাউজকের সদস্য যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জোনাল অফিসের অথারাইজ অফিসার এফ. আর. আশিক আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat