ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৮
  • ৩২৩৪৩৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে নির্বাচিত ৫০ জন গবেষণা-প্রবন্ধ প্রস্তাবকদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ আজম। ছবি: বাংলা একাডেমি
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেছেন, নতুন গবেষক সৃষ্টি এবং নানামুখী গবেষণার মাধ্যমে বাংলা ভাষা, সাহিত্য এবং জ্ঞানবিশ্বের আরও নানা বিষয়কে অতি সাম্প্রতিক চিন্তা ও উদ্ভাবনের আলোকে সমৃদ্ধ করা যায়।

তিনি বলেন, দেশের মেধাবী ও উদ্যমী তরুণরা যদি এই গবেষণা যথাযথভাবে সম্পন্ন করে তাহলে আমাদের গবেষণার মানদণ্ড নতুন উচ্চতা লাভ করবে।

বাংলা একাডেমি তার সুদীর্ঘ গবেষণা-ঐতিহ্যের ধারাবাহিকতায় এই গবেষণা-প্রবন্ধ প্রকল্পের আয়োজন করেছে বলে উল্লেখ করেন তিনি।

আজ বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে তিন মাস মেয়াদি গবেষণা-প্রবন্ধ প্রস্তাবের নির্বাচিত ৫০ জন গবেষণা-প্রবন্ধ প্রস্তাবকদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক এসব কথা বলেন।

একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা বলেন, বাংলা একাডেমির এই গবেষণা-প্রকল্প দেশের সর্বস্তরের গবেষকদের মধ্যে বিপুল আলোড়ন তৈরি করেছে। চূড়ান্তভাবে নির্বাচিত গবেষকবৃন্দ তাদের নির্ধারিত গবেষণাকর্ম সুচারুরূপে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করবেন।

একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন বলেন, বাংলা একাডেমি মূলত গবেষণাধর্মী প্রতিষ্ঠান। নির্বাচিত গবেষকগণ নতুন ধারার গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাবেন, বাংলা ভাষা এবং গবেষণাকে সমৃদ্ধি করবেন- এ আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাইমন জাকারিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat