ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৩৪৫৩৪৫৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন (ডিডিএসওএ) নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে ডিডিএসওএ’র ৪৪ সদস্য বিশিষ্ঠ এ্যাডহক কমিটির ঘোষনা দেয়া হয়।

এই কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন কিশোরগঞ্জ ও ঢাকা মোহামেডানের সংগঠক শরীফুল আলম। সদস্য সচিব বগুড়া জেলা ক্রীড়া সংস্থা ও সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেয়ান সজল। যুগ্ম আহ্বায়কের মধ্যে অন্যতম হলেন- সাবেক বিসিবি পরিচালক মহিউদ্দিন বুলবুল, আব্দুল কাইয়ুম চৌধুরী, সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপী, এ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার মেজর (অব:) হাফিজউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ক্রিকেটার তামিম ইকবালসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকরা।

প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব:) হাফিজউদ্দিন আহমেদ বলেন দেশব্যাপী ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠকদের নিয়ে এই কমিটি তৈরী করা হয়েছে। তাদের সুচিন্তিত পরিকল্পনা ও দিক নির্দেশনায় এদেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই ধরনের একটি কমিটি গঠনের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি অনুষ্ঠানের শুরুতে সংগঠনের যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়াঙ্গন নতুন করে সাজানোর জন্য জেলা ও বিভাগের এই সংগঠন। গত ১৭ বছর আওয়ামী লীগ দেশের অন্য সকল ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও দলীয়করণ করেছে। এতে অনেক সংগঠক দূরে সরে গিয়েছিলেন। যোগ্য ও ক্রীড়াঙ্গনে নিবেদিতপ্রাণ সংগঠকদের একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। এজন্যই এই সংগঠন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat