ব্রেকিং নিউজ :
বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ৪৫৪৩৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বাংলাদেশ এবং জাপানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দেশের নার্সিং পেশার উন্নয়নে শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘দি হিস্ট্রি এন্ড ফিউচার অব নাসিং ইন জাপান এন্ড বাংলাদেশ’ শীর্ষক ৫ম জাইকা চেয়ার লেকচার প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস-এর সাবেক সভাপতি ও জাপানের ইমেরিটাস অধ্যাপক ড. হিরোকো মিনামি অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জাপান ভিজিটিং নার্সিং ফাউন্ডেশনের সভাপতি ডা. ইয়াওই তামুরা এবং মি প্রি-ফেকচুয়াল কলেজ অব নার্সিং এর সভাপতি ডা. নোরিকো কাতাদা অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। জাপানিজ স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. দিলরুবা শারমিন স্বাগত বক্তৃতা করেন।

ইমেরিটাস অধ্যাপক ড. হিরোকো মিনামি মূল প্রবন্ধে টেকসই উন্নয়নে নার্সিং পেশার ভূমিকা, নার্সিং পেশার চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat