ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ২১২৩২৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় আজ বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা অর্জনে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজির)-এর মহাপরিচালক (গ্রেড-১) মো. আব্দুল কাইয়ুম।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শিহাব রায়হানের সভাপতিত্ব বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর যুগ্ম-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আবু নাসের বেগ।

বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ রাশেদুল ইসলাম।

এ সময় আরোও উপস্থিত ছিলেন বুনিয়াদি কোর্সের সহকারী প্রশিক্ষক ও মির্জাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রমুখ।

মির্জাপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat