ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ৪৩৪৫৪৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কার বামপন্থী সরকার স্থানীয় কাউন্সিল নির্বাচনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। গত বছরের জাতীয় নির্বাচনের পর এই  নির্বাচন ছিল তাদের প্রথম ভোট পরীক্ষা। বুধবার প্রাথমিক ফলাফলে দেখা গেছে তারা জয়ী হতে যাচ্ছে তবে কম ব্যবধানে।

কলম্বো  থেকে এএফপি জানায়, মঙ্গলবারের স্থানীয় সরকার নির্বাচনে ঘোষিত কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতায় প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের জোট এগিয়ে ছিল, কিন্তু অনেকগুলোয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

বুধবার সকাল পর্যন্ত ঘোষিত ৩৩৯টি কাউন্সিলের মধ্যে ২৫৮টি কাউন্সিলের ফলাফলে দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ২০০টি কাউন্সিলের মধ্যে বৃহত্তম একক দল ছিল। ৯৯টিতে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বাকি ১০১টি কাউন্সিল নিয়ন্ত্রণ করতে বামপন্থী এনপিপি’র অন্যান্য দলের সমর্থন প্রয়োজন হবে।

নভেম্বরের সংসদীয় নির্বাচনে ৬১ শতাংশ ভোটের তুলনায় এনপিপির মোট ভোট ৪৩.৫ শতাংশে নেমে এসেছে।

প্রধান বিরোধী দল এসজেবি (সামাগি জনা বলাভেগয়া) -এর ১৭.৭ শতাংশ থেকে বেড়ে ২০.৬ শতাংশে পৌঁছেছে।

দিশানায়েকে, সেপ্টেম্বরের  প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। তিনি তার জনপ্রিয়তাকে পুঁজি করে দুই মাস পর অনুষ্ঠিত সংসদীয় ভোটেও জয় নিশ্চিত করেন, যা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে হতাশায় ফেলে।

মঙ্গলবার ১ কোটি ৭১ লক্ষ ভোটারের প্রায় ৬০ শতাংশ ভোট দিয়েছে। নভেম্বরে সংসদ নির্বাচনে প্রায় ৭০ শতাংশ এবং সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat