ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ২৩৪৪৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য জানিয়েছে তারা পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। দেশ দুটি দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় জড়ানোর পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস এমন মন্তব্য করেন।

লন্ডন থেকে এএফপি জানায়, রেনল্ডস বলেন, 'আমাদের বার্তা হলো—আমরা উভয় দেশের বন্ধু ও অংশীদার। আমরা উভয় পক্ষকে সহায়তা দিতে প্রস্তুত। উভয় দেশেরই আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ ও উত্তেজনা প্রশমনে গভীর স্বার্থ জড়িত। আর আমরা সেই লক্ষ্যে যা কিছু করা সম্ভব, তা করতে প্রস্তুত রয়েছি।'

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের আট কিলোমিটারের (পাঁচ মাইল) ভেতরে ভ্রমণ এবং বাস্তবিকভাবে কাশ্মীর সীমান্ত হিসেবে পরিচিত লাইন অব কন্ট্রোলের ১৬ কিলোমিটারের ভেতরে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যেকোনো ধরনের ভ্রমণ পুরোপুরি নিরুৎসাহিত করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানায়, 'আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ব্রিটিশ নাগরিকদের আমাদের ভ্রমণসংক্রান্ত পরামর্শ নিয়মিত অনুসরণ করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হচ্ছে।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat