ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ৩৪৫৪৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সীরাত প্রতিযোগিতা।
মাগুরা জেলায় আজ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ভিত্তিক জাতীয় সীরাত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় জেলা সদরের পারনান্দুয়ালীতে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনের (৩য় তলা) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

প্রতিযোগিতায় মাগুরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘ক’ ও ‘খ’ দুই গ্রুপে মোট ৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে দুটি গ্রুপ থেকে মোট ৬ জন বিজয়ীকে সনদপত্র, ক্রেস্ট ও বই প্রদান করা হয়। 

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat