ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৪৩৪৫৪৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ক্রিস্টাল ইন্সুরেন্স পিএলসি এর পৃষ্ঠপোষকতায় শুক্রবার থেকে পল্টন ময়দানে শুরু হচ্ছে ক্রিস্টাল ইন্সুরেন্স পিএলসি জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি চ্যাম্পিয়ানশীপ (পুরুষ)-২০২৫।

প্রতিযোগিতা উপলক্ষে আজ দুপুরে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী এম মাহফুজুর রহমান, ফেডারেশনের সাধারন সম্পাদক আখতার উজ জামান, সহ সভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, টুর্নামেন্ট কমিটি সভাপতি ও ফেডারেশনের সহ সভাপতি মো: আনিসুজ্জামান, সদস্য মো: সোরওয়ার রকিব, শাহরিয়ার হোসেন আদ্রা, এস এম এ শামীম, মো: সিরাজুল ইসলাম ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও ফেডারেশনের সদস্য আশরাফ উদ্দিন আহমেদ।

দু’দিনব্যপী আয়োজিত এই প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে প্রথমবারের মত ২৪টি ক্লাব অংশগ্রহন করছে। 

অংশগ্রহণকারী ক্লাব সমূহ হলো : 

এ-গ্রুপ : ছাতক রাগবি ক্লাব, নড়াইল ফাইটার রাগবি ক্লাব, এস আর রাগবি ক্লাব
বি-গ্রুপ : শরীয়তপুর রাগবি ক্লাব, রংপুরিয়ান রাগবি ক্লাব, সাতক্ষীরা রাগবি ক্লাব
সি-গ্রুপ : গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব, কুড়িগ্রাম রাগবি ক্লাব, দিনাজপুর মডার্ন রাগবি ক্লাব
ডি-গ্রুপ : এস এইচ এ একাডেমী, মাদারটেক রাগবি ক্লাব, ফরিদপুর পদ্মার পাড় রাগবি ক্লাব
ই-গ্রুপ : রহমান ফুটবল একাডেমী, জয়পুরহাট তরুণ তরুণী রাগবি একাডেমী, রাগবি ক্লাব অব নারায়নগঞ্জ
এফ-গ্রুপ : মাগুরা জেলা রাগবি ক্লাব, গোপালগঞ্জ রাগবি ক্লাব, গফুর বেলুচ স্মৃতি সংসদ
জি-গ্রুপ : চন্দনগাঁও স্পোর্টিং ক্লাব, জামালপুর রাগবি ক্লাব, ডিমলা রাগবি ক্লাব
এইচ-গ্রুপ : মনসুর স্পোর্টিং ক্লাব, গাইবান্ধা লিজেন্ট রাগবি ক্লাব, ঠাকুরগাঁও রাগবি ক্লাব
২৪টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। প্রতিটি গ্রুপের শীর্ষ আটটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।

আগামী ১৭ মে দুপুরে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat