ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৩২৩২৩৫৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি যান, তাহলে তিনি ইউক্রেন সংকট নিয়ে তুরস্কে অনুষ্ঠেয় আলোচনায় অংশ নিতে যেতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এয়ার ফোর্স ওয়ান থেকে এএফপি জানায়, সৌদি আরব থেকে কাতারের পথে এয়ার ফোর্স ওয়নে সাংবাদিকদের তিনি বলেন, 'আমি জানি না পুতিন সেখানে যাবেন কি না যদি আমি না যাই। তবে আমি জানি তিনি চান আমি সেখানে যাই—এবং সেটি এক ধরনের সম্ভাবনা। যুদ্ধ বন্ধ করা গেলে আমি অবশ্যই সে বিষয়ে ভাবব।'

তবে ট্রাম্প জানান, তিনি বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পূর্বনির্ধারিত সূচিতে রয়েছেন, যা তার উপসাগরীয় সফরের তৃতীয় ও শেষ গন্তব্য।

তবু তুরস্ক সফরের প্রসঙ্গে তিনি বলেন, 'তাতে এটা বলা যায় না যে, আমি তা করব না—যদি অনেক জীবন বাঁচানো যায়।:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতোমধ্যে শুক্রবার ইস্তাম্বুলে যাওয়ার পরিকল্পনা করেছেন।

ট্রাম্প বলেন, 'মার্কো যাচ্ছেন, আর তিনি বেশ কার্যকরভাবে কাজ করে আসছেন।'

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহে তুরস্কে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, রুশ প্রেসিডেন্ট না এলে তা বোঝাবে মস্কো শান্তি চায় না।

পুতিন আলোচনার আহ্বান জানালেও রাশিয়ার পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি তিনি সেখানে যাবেন কি না।

ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুরুতে জেলেনস্কির ওপর চাপও সৃষ্টি করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রকাশ্যে হতাশা জানিয়েছেন, কারণ রাশিয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat