ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৩২৪৩৪৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী অক্সিজেন-হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্রিফিং করেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রামের উন্নত অবকাঠামোর জন্য বন্দর উন্নয়ন অপরিহার্য। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন করা গেলে শহর ও জেলার সড়ক যোগাযোগও অনিবার্যভাবে উন্নত হবে।

আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী অক্সিজেন-হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। এর উন্নয়ন ছাড়া বাংলাদেশ এগুতে পারবে না। চট্টগ্রাম বন্দর উন্নয়নের মাধ্যমে শহর ও জেলার সড়ক অবকাঠামোও উন্নত হবে।’

সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান প্রধান উপদেষ্টাকে ১৬ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, প্রতিদিন গড়ে ৩১,৯৫৫টি যানবাহন এই সড়ক ব্যবহার করে, যার মধ্যে ৭৬ শতাংশ দু-চাকার যান, যা যান চলাচলে ধীরগতি সৃষ্টি করে।

তিনি আরও জানান, সড়কের পাশে অবস্থিত নয়টি বাজার যানজটের অন্যতম কারণ। এসব বাজার সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

প্রধান প্রকৌশলী বলেন, ষোলশহর থেকে রেলওয়ের জমি ব্যবহার করে একটি পৃথক সড়ক নির্মাণ করলে এই সড়কের ওপর চাপ কমানো সম্ভব।

প্রধান প্রকৌশলী অক্সিজেন-হাটহাজারী সড়কে যানজট কমাতে এলিভেটেড হাইওয়ে নির্মাণের প্রস্তাবও দেন।

চট্টগ্রামের বিশিষ্টজনরা যানজট নিরসনে প্রতি ২০০-৪০০ মিটার পরপর একটি করে ওভারপাস নির্মাণের প্রস্তাব দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat