ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৩৪৪৫৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা ।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় আজ অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম ও খাদ্য সামগ্রি উৎপাদন এবং সংরক্ষণ করার দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম ও বেকারী পণ্য তৈরি এবং সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে সুমন আহমেদের প্রতিষ্ঠান মেসার্স মুসা আইসক্রিমকে ২০ হাজার টাকা, মিরাজ আলীর প্রতিষ্ঠান মেসার্স শাপলা সুপার আইসক্রিমকে ২০ হাজার টাকা, তোফায়েল আহমেদের প্রতিষ্ঠান মেসার্স মুবিন সুপার আইসক্রিমকে ২০ হাজার টাকা এবং আলীমের প্রতিষ্ঠান মেসার্স আরজু ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে খাবার অনুপযোগী বেশ কিছু আইসক্রিম ধ্বংস করা হয়। সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানসমূহকে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে আলমঙাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নিজাম উদ্দিন ও ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম-সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat