ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৫-২৫
  • ৩২৩৪৩৪৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলায় আজ বৈধ কাগজপত্র না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ-সহ নানা অনিয়মের দায়ে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। 

আজ রোববার দুপুরে হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল রোড এলাকায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের  কোন বৈধ কোন কাগজপত্র এবং বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, শহরের ইপিআই ভবন সংলগ্ন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার নামে অপর আরেকটি প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat