ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ২৩৩৪৩৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সারাদেশের ন্যায় নওগাঁয়ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতারাও সহযোগিতায় এগিয়ে এসেছেন।

এরই ধারাবাহিকতায় কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বদলগাছী ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

তিনি প্রতিটি ইউনিয়নের মণ্ডপে গিয়ে আয়োজক কমিটি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। একইসঙ্গে পূজা আয়োজনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

মণ্ডপ পরিদর্শনের সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat