ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৩২৪৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হোয়াইট হাউস রোববার বলেছে যে ইউক্রেন যুদ্ধের অবসানের প্রস্তাব নিয়ে সুইজারল্যান্ডে আলোচনা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং যেকোনো সম্ভাব্য চুক্তি যুদ্ধবিধ্বস্ত দেশটির সার্বভৌমত্বকে সম্পূর্ণভাবে সমুন্নত রাখবে। 

মার্কিন-ইউক্রেন যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রস্তাবের ভিত্তিতে শুরু হওয়া আলোচনার ফলস্বরূপ, আলোচকরা ‘একটি হালনাগাদ ও পরিমার্জিত শান্তি কাঠামো’ খসড়া তৈরি করেছেন।  

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল রোববার জেনেভায় ইউক্রেনীয় এবং ইউরোপীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করে সংঘাতের অবসানের জন্য একটি পরিকল্পনা তৈরির চেষ্টা করে, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের মাধ্যমে শুরু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে তার বিতর্কিত পরিকল্পনা অনুমোদনের জন্য ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন।

কিন্তু ইউক্রেন খসড়া শান্তি প্রস্তাবের পরিবর্তন চেয়েছে। কারণ, এতে রাশিয়ার বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে।  এই ২৮-দফা বিশিষ্ট পরিকল্পনাটিতে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে, সেনাবাহিনী কমাতে এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। 

বিবৃতিতে একটি নতুন খসড়া ঘোষণার মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পরিবর্তনগুলো আসলেই করা হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনাগুলো ছিল গঠনমূলক, লক্ষ্যভিত্তিক এবং শ্রদ্ধাপূর্ণ, যা ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনে সকল পক্ষের অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরা হয়েছে।’

এতে বলা হয়েছে, তারা নিশ্চিত করেছে যে, ভবিষ্যতের যেকোনো চুক্তিকে অবশ্যই ইউক্রেনের সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে রক্ষা করতে হবে এবং একটি টেকসই ও ন্যায়সঙ্গত শান্তি নিশ্চিত করতে হবে। এতে ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতির’ কথা উল্লেখ করা হয়েছে।

উভয় পক্ষ ‘আগামী দিনগুলোতে’ যৌথ প্রস্তাবনাগুলোতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার দল ইউক্রেনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সমৃদ্ধি নিশ্চিত করার ব্যাপারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat