ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৪৬৫৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান গতকাল রোববার বলেছেন যে একদল মধ্যস্থতাকারীর পক্ষ থেকে মার্কিন দূত মাসাদ বুলোসের পাঠানো সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবটি ‘সবচেয়ে খারাপ’ এবং তার সরকারের কাছে এটি অগ্রহণযোগ্য।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তার কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বক্তব্যে তিনি বলেন, কোয়াড—যার মধ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতও রয়েছে—পক্ষপাতমূলক, যতক্ষণ না আবুধাবি সদস্য হিসেবে রয়েছে।

তিনি, সংযুক্ত আরব আমিরাতকে  সুদানের আধা-সামরিক বাহিনীকে সমর্থন করার অভিযোগ করেছে। সংযুক্ত আরব আমিরাত এ অভিযোগ অস্বীকার করেছে।

সেনাপ্রধান বলেন, সংযুক্ত আরব আমিরাত সদস্য হওয়ায়, ‘কোয়াড ‘দায়িত্ব থেকে নির্দোষ নয়, বিশেষ করে যেহেতু সমগ্র বিশ্ব সুদানী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহীদের প্রতি সংযুক্ত আরব আমিরাতের সমর্থন প্রত্যক্ষ করেছে।’

২০২৩ সালের এপ্রিলে বুরহানের বাহিনী এবং তার প্রাক্তন মিত্র মোহাম্মদ হামদান দাগালোর আরএসএফের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, মধ্যস্থতার প্রচেষ্টা যুদ্ধবিরতি আনতে ব্যর্থ হয়েছে। উভয় পক্ষই  সামরিক বিজয়ের জন্য লড়াই করছে।

আরএসএফ বলেছে যে তারা যুদ্ধবিরতিতে রাজি ।

সেনাপ্রধান বলেন, ‘যদি মধ্যস্থতা এইভাবে চলতে থাকে তাহলে আমরা এটিকে পক্ষপাতদুষ্ট বলে মনে করি। তিনি বলেন, বিশেষ করে মাসাদ বুলোস যিনি আমাদের হুমকি দিচ্ছেন এবং এমনভাবে কথা বলছেন যেন তিনি আমাদের ওপর কিছু চাপিয়ে দিতে চান। আমরা আশঙ্কা করছি বুলুস সুদানের মানুষের চাওয়া শান্তির পথে বাধা হতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat