ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ৩৪৫৪৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আসিফ নজরুল- ছবি : ফাইল ফটো
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন ধরে খেলাধুলার প্রতি ভালবাসা ও আগ্রহী ব্যক্তি হিসেবে পরিচিত আসিফ নজরুল নতুন দায়িত্বে সকল ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাবে। 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ড. আসিফ নজরুলের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে বোর্ড। 

তিনি বলেন, ‘আমরা তার সাফল্য কামনা করি। জনসাধারণের সাথে তার পরিচিতি এবং খেলাধুলার প্রতি তার উৎসাহ আমাদের আত্মবিশ্বাসী করে। এই খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি গঠনমূলক ভূমিকা পালন করবেন।’

বুলবুল আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি, আমরা যখন বড় কিছু অর্জনের জন্য কাজ করছি, এক্ষেত্রে তিনি আমাদের পাশে থাকবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat