ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ৫৬৪৩৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুস্তাফিজুর রহমানের বোলিং নৈপুন্যে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে দুবাই ক্যাপিটালস। 

আজ নিজেদের অষ্টম ম্যাচে দুবাই ৬ উইকেটে হারিয়েছে গাল্ফ জায়ান্টসকে। ম্যাচে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মুস্তাফিজ। 

আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৫৬ রানে অলআউট হয় গাল্ফ। দলের পক্ষে আজমতুল্লাহ ওমারজাই ২৬ বলে ৪৩ এবং অধিনায়ক জেমস ভিন্স ৩৬ রান করেন। 

গাল্ফের ইনিংসে দ্বিতীয় ওভারে প্রথম আক্রমণে এসে ১৩ রান দেন মুস্তাফিজ। এরপর ইনিংসের ১৪তম ওভারে দ্বিতীয়বারের মত বল করতে আসেন তিনি। ঐ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ফিজ। ওভারের দ্বিতীয় বলে ভিন্সকে, চতুর্থ বলে আজমতুল্লাহ ওমারজাইকে এবং পঞ্চম ডেলিভারিতে সিন ডিকসনকে শিকার করেন কাটার মাস্টার। 

৩.৫ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। 

জবাবে ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৬২ রান করে জয় তুলে নেয় দুবাই। ব্যাট হাতে ওপেনার শায়ান জাহাঙ্গীর ৪৮, রোভম্যান পাওয়েল অপরাজিত ৪৭ ও অধিনায়ক মোহাম্মদ নবি অনবদ্য ২৫ রান করে দুবাইয়ের জয়ে অবদান রাখেন। 

ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজ। এবারের আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন ফিজ। 

৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল দুবাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat