ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-১২-২৫
  • ৪৫৬৫৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বড়দিনে শক্তিশালী ঝড়, ভারী বৃষ্টিপাত ও প্রাণঘাতী কাদা ধসের আশঙ্কায় বুধবার লস অ্যাঞ্জেলেস ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অধিকাংশ এলাকায় হঠাৎ বন্যার সতর্কতা জারি করা হয়।

‘দ্য পাইনঅ্যাপল এক্সপ্রেস’ নামে পরিচিত একটি বায়ুমণ্ডলীয় নদীর (অ্যাটমোস্ফেরিক রিভার) প্রভাবে সৃষ্ট এই ঝড় হাওয়াইয়ের উষ্ণমণ্ডলীয় অঞ্চল থেকে বিপুল আর্দ্রতা পশ্চিম উপকূলে নিয়ে আসে। 

আগামী কয়েক দিনে এই ঝড়ের প্রভাবে কয়েক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম লস অ্যাঞ্জেলেসসহ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়,  আজ ও আগামীকাল দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে প্রাণঘাতী আকস্মিক বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত ও প্রবল বাতাস বইছে। এ সব স্থানের প্রাণ ও সম্পদ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

গত মঙ্গলবার রাতে ওই অঞ্চলে শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টি হয়। এতে লস অ্যাঞ্জেলেসে গাছ উপড়ে পড়ে, রাস্তায় কিছু ধ্বংসাবশেষ জমে যায় ও হালকা বন্যার সৃষ্টি হয়। 

এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে।

বুধবার ভোরে বৃষ্টিপাত আরো তীব্র হয়। বড়দিনে ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের তার ছিড়ে পড়ায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

বুধবার গভীর রাতে প্রথম ঝড়টি লস অ্যাঞ্জেলেস এলাকা ছেড়ে যায়। 

আবহাওয়াবিদরা জানান, প্রথম ঝড়েই কিছু কিছু এলাকায় ইতোমধ্যে ১০ ইঞ্চি (২৫ দশমিক ৪ সেন্টিমিটার) বৃষ্টি হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএস জানিয়েছে, বড়দিনের আগের সন্ধ্যায় অঙ্গরাজ্যজুড়ে প্রায় ৮০ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat