ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৪৫৬৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশ দূষণকারী ৭৪টি কয়লার চুল্লি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে ভৈরব নদীর তীরবর্তী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা এই ব্যবস্থা নিয়েছি। শুধু সিদ্দিপাশা এলাকাতেই ২০০টির বেশি অবৈধ চুল্লি রয়েছে, যেখানে বছরের পর বছর কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ মারাত্মকভাবে দূষিত করা হচ্ছিল।

তিনি জানান, আজকের অভিযানে আমরা প্রাথমিকভাবে ৭৪টি বিশাল আকৃতির চুল্লি ভেঙে ফেলেছি। পরিবেশ বিপন্ন করে এ ধরণের ব্যবসা করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আব্দুস সালাম নামে স্থানীয় একজন বলেন, চুল্লির মালিকরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করেন না। রাস্তার পাশে খোলা জায়গায় সারাদিন কাঠ পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ায় গাছপালায় মড়ক দেখা দিয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে ফলের মুকুল। আমরা দীর্ঘদিন ধরে এসবের প্রতিবাদ করে আসছি, কিন্তু কোনো কাজ হচ্ছিল না।

চুল্লি ব্যবসায়ীরা বলছেন, এখান থেকে উৎপাদিত কয়লা দেশের অভিজাত হোটেল, রড কারখানা, মশার কয়েল, ধুপকাঠি ও জুয়েলারি শিল্পে ব্যবহৃত হয়। এ ব্যবসায় কোটি কোটি টাকা লেনদেন হয়।

তবে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট অবৈধ চুল্লিগুলো উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat