ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৩৪৫৩৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের প্রধান সমুদ্রবন্দরের ডিজিটাল কার্যক্রম আরও গতিশীল, নিরাপদ ও কার্যকর করার লক্ষ্যে Axentec PLC  স্থাপিত সর্বাধুনিক ৫জি নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫জি নেটওয়ার্কের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম বন্দরে আধুনিক ও প্রযুক্তি নির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে ৫জি নেটওয়ার্ক নতুন মাইলফলক।

৫জি নেটওয়ার্ক চালু হওয়ায় বন্দরের স্বয়ংক্রিয় ব্যবস্থা, তথ্য আদান-প্রদান, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ স্মার্ট পোর্ট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করছে, ৫জি নেটওয়ার্ক চালুর মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা আরও অনেক বাড়বে এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, সিস্টেম অ্যানালিস্ট একরাম চৌধুরী ও সচিব মোহাম্মদ আজিজুল মওলা এবং Axentec PLC  এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আদিল হোসেন নোবেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat