ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৬-০১-১৩
  • ৫৪৬৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ১৩ বছর মাঠ মাতিয়েছেন ওয়েইন রুনি। এবার সেই ক্লাবের ডাগআউটে দাঁড়াতে প্রস্তুত এই কিংবদন্তি ফুটবলার। তবে দিয়েছেন একটি বিশেষ শর্ত। বন্ধু মাইকেল ক্যারিক ম্যানইউয়ের কোচের দায়িত্ব নিলে, তবেই কোচিং স্টাফে থাকতে আগ্রহী রুনি।
সম্প্রতি হুবেন অ্যামুরির বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী কোচ নিয়ে চলছে আলোচনা। সেই আলোচনার শীর্ষে আছেন ক্যারিক। তার সঙ্গে শোনা যাচ্ছে রুনির নামও।
বিবিসির ‘দা ওয়েইন রুনি শো’-তে ম্যানইউয়ের কোচিং স্টাফে থাকা প্রসঙ্গে রুনি বলেন, 'অবশ্যই, আমি থাকতে চাইব (ক্যারিক দায়িত্ব পেলে), পানির মতো সরল। তবে এটাও বলে রাখছি, চাকরি পেতে মরিয়া নই আমি!'
তিনি আরও বলেন, 'ব্যাপারটি সবার জানা থাকারই কথা। আমাকে যদি প্রস্তাব দেওয়া হয়, অবশ্যই যোগ দেব। তবে কোচ প্রধান নিয়োগ দেওয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ওয়েইন রুনি। ক্লাবটির হয়ে ৫৫৯ ম্যাচে ২৫৩টি গোল করেছেন তিনি। অবসর নেওয়ার পর ডার্বি কাউন্টি, ডিসি ইউনাইটেড, বার্মিংহাম সিটি ও প্লাইমাউথের কোচের দায়িত্ব পালন করেছেন এই ইংলিশ ফুটবলার।
ম্যানচেস্টার ইউনাইটেডেই রুনি সঙ্গে দীর্ঘ এক যুগ খেলেছেন ক্যারিক। ক্যারিক ম্যানইউয়ের কোচ হলে ভালো হবে জানিয়ে রুনি বলেন, 'আমার মনে হয়, সে এখানে বেশ মানিয়ে যাবে। মাইকেল এই ক্লাবকে ভালোবাসে এবং যদি পারে, সে অবশ্যই কাজটা করবে। এই ক্লাব তার জীবন, এই ক্লাব তার নিঃশ্বাসে মিশে আছে। ক্লাবটির এখন এরকম কিছুই প্রয়োজন।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat