ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৬-০১-১৭
  • ৬৭৬৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। দেশটির সরকার বিরোধী বিক্ষোভ দমন-পীড়নে গ্রেফতার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে শুক্রবার লিখেছেন, ‘আমি এই বিষয়টির প্রতি গভীর সম্মান জানাই। গতকাল যে সব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল (যার সংখ্যা ৮০০-এরও বেশি), সেগুলো বাতিল করেছে ইরান, এ জন্য তাদেরকে ধন্যবাদ!’

বিক্ষোভকারীদের সহায়তার কথা বলে গত দুই সপ্তাহ ধরে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। 

মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ইরানি বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে।

তবে ট্রাম্প এখন হস্তক্ষেপ থেকে বিরত থাকছেন, কারণ বুধবার তিনি জানান যে, তাকে বলা হয়েছে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে।

ট্রাম্প গত বৃহস্পতিবার উপসাগরীয় কর্মকর্তাদের সেই মন্তব্যও উড়িয়ে দেন, যেখানে বলা হয়েছে সৌদি আরব, কাতার ও ওমান তাকে হামলা থেকে বিরত রাখতে উদ্যোগী হয়েছে।

তিনি বলেন, তাকে প্রভাবিত করেছে ইরানেরই পদক্ষেপ।

শুক্রবার হোয়াইট হাউস থেকে সপ্তাহান্তে ফ্লোরিডা যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কেউ আমাকে বোঝায়নি— আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।’

তিনি বলেন, ‘তারা কাউকেই ফাঁসি দেয়নি। তারা ফাঁসি বাতিল করেছে। এর একটা বড় প্রভাব পড়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat