ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০১-১৭
  • ৫৪৫৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকার ২০০ ঘন্টারও বেশি সময় পর, ইরানে ইন্টারনেট সংযোগ ‘খুব সামান্য’ উন্নতি হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস শনিবার এ তথ্য জানিয়েছে।

 খবর বার্তা সংস্থা এএফপি’র।

নেটব্লকস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় জানিয়েছে, ‘২০০ ঘন্টারও বেশি সময় পর, আজ সকালে ইরানে ইন্টারনেট সংযোগে খুব সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে।’ 

তারা আরও জানায় যে, সংযোগ স্বাভাবিক স্তরের মাত্র ২ শতাংশ এবং ‘উল্লেখযোগ্য’ কোনও লক্ষণ নেই।

পর্যবেক্ষকরা গতকাল শুক্রবার জানিয়েছেন, ইরানের ধর্মভিত্তিক সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কঠোর দমন-পীড়নের পর শান্ত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং এটি দেশের সবচেয়ে বড় প্রতিবাদের এক সপ্তাহ পরে ঘটেছে।
 
ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে বিক্ষোভ গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজার বন্ধের মাধ্যমে শুরু হয়, যা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসনব্যবস্থা অপসারণের দাবিতে গণআন্দোলনে রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat